বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৫৪

শেয়ার

হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ
ছবি সংগৃহীত

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি সুপারট্যাংকারে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটিতে এখনো আগুন জ্বলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

ট্যাংকার দুটির পরিচয় জানা যায়নি

আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর ট্যাংকার দুটি বিস্ফোরিত হয়। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

সংস্থাটির দাবি, ট্যাংকার দুটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। মার্কিন সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল জাহাজ দুটি।

অননুমোদিত পথে চলাচলের অভিযোগ

আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির অননুমোদিত পথে চলাচলের সময় নৌমাইন বিস্ফোরণ ঘটিয়ে ট্যাংকার দুটিকে থামিয়ে দেওয়া হয়। এরপর জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

সূত্র: মেহের