কুয়েতে ইরানের ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার সময় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি ‘শত্রু ড্রোন’ মোকাবিলা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ড্রোনগুলো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এগিয়ে গেলে কুয়েতি বাহিনী সেগুলো প্রতিহত করে।
হামলায় আহত চারজনের মধ্যে একজন কুয়েতি নাগরিক, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। ড্রোন প্রতিহত করার সময় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন:







