আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”
তিনি আরও বলেন, প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেয়া যাবে না।
ঘটনাচক্রে, ১৬ ডিসেম্বরেই ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে সে বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি এখন ফেরার কথা বলছেন।
আরও পড়ুন:







