বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১২:২১

শেয়ার

যুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৫ নভেম্বর) এ দুর্ঘটনার বিষয়ে জানা যায়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে সেসনা ২১০ মডেলের বিমানটি পাস্কাগুলা উপকূলের কাছে সাগরে বিধ্বস্ত হয়। বিমানে চারজন প্রাপ্তবয়স্কের পাশাপাশি ৮ ও ১০ বছর বয়সী দুটি শিশু ছিল।

ধ্বংসাবশেষ উদ্ধার, চলছে তল্লাশি

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ, জীবনরক্ষাকারী জ্যাকেট ও ভেলা উদ্ধার করা হয়েছে। তবে বিমানে থাকা ছয়জনের কারও সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধানে উপকূলরক্ষী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো হর্ন দ্বীপের উত্তর-পূর্বে সাগরে তল্লাশি চালাচ্ছে।

নিউ অরলিন্স থেকে যাচ্ছিল ফ্লোরিডায়

বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।