ইরানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জনসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সাথে অল্প বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের চতুর্থ জাতীয় জনসংখ্যা পুরস্কার উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এসব কথা বলেন খামেনি।
তিনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি দেশের সম্ভাবনাকে বাস্তবায়ন এবং বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নানা সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের জন্য অত্যন্ত কার্যকর। পাশাপাশি শত্রুর হুমকি ও অসৎ উদ্দেশ্য প্রতিহত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে অল্প বয়সে বিয়ে করার পাশাপাশি পরিবারকেন্দ্রিক সংস্কৃতির বিকাশ ঘটানোর ওপরও জোর দেন ইরানের সর্বোচ্চ নেতা।
গত মার্চের শুরুতে যুদ্ধের প্রাথমিক হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







