রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

মুসলিম চালককে নৃশংস হামলা ইসলামবিদ্বেষী ভারতীয় যুবকের

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২২:৪৬

শেয়ার

মুসলিম চালককে নৃশংস হামলা ইসলামবিদ্বেষী ভারতীয় যুবকের
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মোহাম্মদ নাম অপছন্দ হওয়ায় এক সোমালি-আমেরিকান মুসলিম উবার চালককে গলা টিপে এবং তারই গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করে সামিত অপূর্ব প্যাটেল নামের এক উগ্র ও ইসলামবিদ্বেষী ভারতীয় যুবক। গুরুতর আহত ওই মুসলিম চালক বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোমায় রয়েছেন।

হামলার বিবরণ

হেনেপিন কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের নথি অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) ভোররাত ১টার দিকে মিনিয়াপোলিসের কাছে হপকিন্সে মুসলিম উবার চালক মোহাম্মদ ইউসুফ, যাত্রী হিসেবে হিন্দু যুবক প্যাটেলকে গাড়িতে তোলেন। এ সময় ইউসুফ ফোনে তার ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। ফোনের অপর প্রান্ত থেকে তার ভাই শুনতে পান, ইসলামবিদ্বেষী ভারতীয় ওই যুবক মুসলিম চালককে বলছেন যে মোহাম্মদ নামটি তার পছন্দ নয়।

তথ্যসূত্রে জানা যায়, এরপরই উগ্র ওই হিন্দু যুবক সিটবেল্ট পেঁচিয়ে মুসলিম যুবক ইউসুফের গলা টিপে ধরেন এবং গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরে ইউসুফকে গাড়ি থেকে ফেলে দিয়ে তার নিজ গাড়ি দিয়েই চাপা দিয়ে একটি খাদে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যান।

পুলিশের উদ্ধার অভিযান

এপি জানিয়েছে, হিন্দু যুবক প্যাটেল বাসায় গেলে তার মা-বাবা ছেলের অস্বাভাবিক আচরণ দেখে পুলিশ ডাকেন। প্যাটেলের মা-বাবার ফোন পেয়ে পুলিশ আসে। তাঁদের বাড়ির সামনে ইউসুফের গাড়ি পাওয়া যায়। আর গাড়ির ফোনে তখনো যুক্ত ছিলেন ইউসুফের ভাই। পরে ইউসুফের স্মার্টওয়াচের অবস্থান ও তাপ শনাক্তকারী ড্রোনের সাহায্যে রাস্তার পাশের খাদ থেকে ইউসুফকে উদ্ধার করে পুলিশ।

আহত চালকের অবস্থা

এই নৃশংস হামলায় ইউসুফের পাঁজর ও পা ভেঙে গেছে, মেরুদণ্ড ও ফুসফুসে গুরুতর আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের কয়েকটি অঙ্গ অপসারণ করতে হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

তদন্তের দাবি

মুসলিম অধিকার সংগঠন কেয়ার বলছে, হামলার আগে মোহাম্মদ নাম নিয়ে আপত্তির অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। মুসলিম বা সোমালি পরিচয়ের কারণে ইউসুফকে নিশানা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে সংগঠনটি।

জামিন ও মামলা

জামিনের বিষয়ে এমপিআরের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) আট লাখ ডলারের শর্তযুক্ত জামিনে মুক্তি পান মুসলিম বিদ্বেষী হিন্দু যুবক প্যাটেল। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের মামলা চলছে।

এমপিআর জানিয়েছে, মুসলিম চালক ইউসুফের পাশে দাঁড়িয়ে হপকিন্সে মোমবাতি জ্বালিয়ে সমবেত হয়েছেন স্থানীয় মুসলিমসহ বিভিন্ন পেশার মানুষ। পরিবারের জন্য গাড়ি চালাতে বের হওয়া এই মুসলিম চালকের সুস্থতার অপেক্ষায় এখন তাঁর স্বজনেরা। এবং সেইসাথে, ভারতে ঠুনকো বিষয়ে মুসলিমদের পিটিয়ে হত্যা করা, মসজিদ-বাড়িঘর উচ্ছেদ করে ভিটামাটি ছাড়া করে; মানবাধিকার লঙ্ঘন করা উগ্র হিন্দুত্ববাদীরা, যুক্তরাষ্ট্রে এমন প্রভাব দেখানো মুসলিমবিদ্বেষ থেকে তাঁকে নিশানা করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখতে হবে বলে দাবি বিশ্লেষকদের।