ইতালিতে বিদেশি শ্রমিক আনার নতুন ঘোষণা ঘিরে বাংলাদেশে কাজপ্রত্যাশীদের মধ্যে আগ্রহ বাড়ছে। তবে এই সুযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিবাসন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিরা।
ইতালির শ্রমবাজারে বৈধভাবে প্রবেশের সুযোগ তৈরি করে ডিক্রেতো ফ্লুসি। এই ব্যবস্থার আওতায় নির্ধারিত কোটা ও নিয়ম অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা হয়। তবে আবেদন করলেই ভিসা নিশ্চিত হয় না; নিয়োগকর্তার প্রয়োজনীয় আবেদন, অনুমোদন এবং অন্যান্য শর্ত পূরণ করতে হয়।
এদিকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালির কাজের ভিসা, স্পনসরশিপ ও চাকরি নিশ্চিত করার নামে নানা প্রচার দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে দ্রুত ভিসা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ দাবি করা হয়। যাচাই ছাড়া এসব প্রস্তাবে সাড়া দিলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।
আইনি বিশেষজ্ঞ সংশ্লিষ্টদের পরামর্শ, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে কাউকে টাকা দেয়া উচিত নয়। ভিসার শতভাগ নিশ্চয়তা দেয়ার দাবি থেকেও সতর্ক থাকতে হবে।
প্রবাসীদের আহ্বান, ইতালিতে যাওয়ার স্বপ্ন পূরণে দালালের আশ্বাস নয়, সরকারি তথ্য ও বৈধ প্রক্রিয়ার ওপর নির্ভর করুন। সন্দেহজনক প্রস্তাব পেলে প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
আরও পড়ুন:







