মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতের বাড়াবাড়িতে আটকে আছে কাশ্মীরের ভবিষ্যৎ?

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৬:১৩

শেয়ার

ভারতের বাড়াবাড়িতে আটকে আছে কাশ্মীরের ভবিষ্যৎ?
ছবি সংগৃহীত

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কাশ্মীর। অথচ প্রায় আট দশক ধরে এই ভূখণ্ড নিয়ে বিরোধ চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর কাশ্মীরের তৎকালীন শাসক, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মেনে নেয়নি পাকিস্তান। শুরু হয় যুদ্ধ। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধান হয়নি।

বিরোধের মূল কারণ

তথ্য বলছে, কাশ্মীর বিরোধের মূল কারণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ, রাজনৈতিক অধিকার এবং জনগণের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন। ভারত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে। অন্যদিকে পাকিস্তান চায়, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের মতামতের ভিত্তিতে বিরোধের সমাধান হোক।

জাতিসংঘের প্রস্তাব ও গণভোট

এদিকে, ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণ করে। গণভোটের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় শর্ত বাস্তবায়ন নিয়ে মতবিরোধের কারণে তা আর অনুষ্ঠিত হয়নি।

বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল

২০১৯ সালে ভারত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে। এতে নতুন করে উত্তেজনা বাড়ে। ভারত বিষয়টিকে অভ্যন্তরীণ সিদ্ধান্ত বললেও পাকিস্তান এর বিরোধিতা করে।

দ্বিপক্ষীয় আলোচনা ও বিপরীত অবস্থান

অপরদিকে তথ্যসূত্রে জানা যায়, ভারত চায় পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় সমস্যার সমাধান। পাকিস্তান গুরুত্ব দেয় জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপর। এর সঙ্গে রয়েছে সশস্ত্র সংঘাত, নিরাপত্তা এবং মানবাধিকারের প্রশ্ন। দুই দেশের বিপরীত অবস্থানের কারণে বারবার আলোচনা হলেও চূড়ান্ত সমাধান আসেনি।

সাম্প্রতিক সামরিক সংঘাত

২০২৫ সালের এপ্রিলেও কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। মে মাসে যুদ্ধবিরতি হলেও মূল বিরোধের নিষ্পত্তি হয়নি। ফলে কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের।