সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।
তদন্ত ও বিচার শেষে মৃত্যুদণ্ড
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ তাদের গ্রেপ্তারের পর তদন্ত সম্পন্ন করে। পরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাযির হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন।
পরবর্তী সময়ে আপিল আদালত ও সুপ্রিম কোর্টও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
সৌদি আরব বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন:







