পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে তুরস্ক। এ বিষয়ে প্রণীত আইন শনিবার দেশটির সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। ফলে গেজেটে প্রকাশের দিন থেকেই আইনটি কার্যকর হয়েছে।
পার্লামেন্টে ২৭৯ ভোটে অনুমোদন
এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের প্রস্তাব পাস হয়। এতে পক্ষে ভোট দেন ২৭৯ জন আইনপ্রণেতা এবং বিপক্ষে ভোট দেন ১১৯ জন। ৫৯২ সদস্যের পার্লামেন্টে ওই ভোটাভুটিতে অংশ নেন মোট ৩৯৮ জন আইনপ্রণেতা।
এরও আগে গত ৭ আগস্ট মক্কায় তিন দেশের শীর্ষ পর্যায়ের সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।
চুক্তিতে সম্মিলিত নিরাপত্তায় গুরুত্ব
চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
আরও পড়ুন:







