বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

ভারতে সবার জন্য হবে একই আইন; হস্তক্ষেপের অভিযোগ মুসলিমদের

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২২:১৪

শেয়ার

ভারতে সবার জন্য হবে একই আইন; হস্তক্ষেপের অভিযোগ মুসলিমদের
ছবি সংগৃহীত

বিয়ে থেকে বিচ্ছেদ, এমনকি পরিবারের সম্পত্তি ভাগ-সব ক্ষেত্রে একই নিয়ম আনতে চায় ভারতের সরকার। কিন্তু এতে মুসলিমদের ধর্মীয় নিয়ম মানার অধিকার কমে যাবে কিনা, সেই প্রশ্ন উঠেছে।

আইনের উদ্দেশ্য ও উত্তরাখণ্ডে বাস্তবায়ন

আইনটির নাম হিন্দু সিভিল কোড। সহজভাবে বললে, পারিবারিক কিছু বিষয়ে ইসলাম ধর্ম অনুযায়ী আলাদা নিয়মের বদলে একই আইন চালু করাই এর উদ্দেশ্য। তথ্যমতে, উত্তরাখণ্ডে সোমবার (২৭ জানুয়ারি) ২০২৫ সালে এই আইন চালু হয়। মুসলিমদের উদ্বেগ মূলত বিয়ে, বিচ্ছেদ ও সম্পত্তি ভাগের নিয়ম নিয়ে। মুসলিমদের দাবি, এসব বিষয়ে ধর্মীয় বিধানের বদলে নতুন নিয়ম মানতে বাধ্য করা ইসলামের বিধানে হস্তক্ষেপ। তাঁদের বক্তব্য, ইসলামে নির্দিষ্ট শর্তে পুরুষের একাধিক বিয়ের অনুমতি রয়েছে। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধিতে স্বামী বা স্ত্রী জীবিত থাকলে আরেকটি বিয়ে করা যাবে না। উত্তরাধিকারী ভাই-বোনের মধ্যে সম্পত্তি ভাগের ক্ষেত্রেও ইসলামের নির্ধারিত নিয়মের সঙ্গে নতুন আইনের বিরোধ তৈরি হবে বলে তাঁদের অভিযোগ।

বিরোধীদের আপত্তি

আসামের বিরোধী নেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেছেন, এই আইন মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় বাধা দিতে পারে। বিধায়ক জাকির হুসেন সিকদারের অভিযোগ, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সঙ্গে যথেষ্ট আলোচনা হয়নি।

সরকার ও মুসলিমদের ভিন্ন অবস্থান

একদিকে সরকারের দাবি, একই আইনে সবার অধিকার রক্ষা হবে। অন্যদিকে, আপত্তি জানানো মুসলিমদের আশঙ্কা, এতে তাঁদের নিজস্ব ধর্মীয় নিয়ম মানার অধিকার কমে যাবে। মুসলিমদের মতামত উপেক্ষা করে পারিবারিক আইন বদলানো হলে তা তাঁদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হবে বলে মনে করে ইসলামি স্কলাররা। তাঁদের আশঙ্কা, এমন উদ্যোগ মুসলিমদের ধর্মীয় অধিকার রক্ষার জন্য অশনিসংকেত।