বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৯:৫১

শেয়ার

জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের
ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত অপরাধগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের কর্মকর্তা বলেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন কর্তৃক নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহির ওপর আমরা জোর দিচ্ছি।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাতিসংঘের সদর দপ্তরের ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল—‘আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এটি কেবল একটি দাবি নয়, এটি নির্ভরযোগ্য গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন দ্বারাও প্রমাণিত। বর্তমানে তার (শেখ হাসিনা) সমর্থকরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?’

এ প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। অবশ্য আমরা জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন কর্তৃক নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহির ওপর জোর দিচ্ছি। রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত।’

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পতিত স্বৈরাচার ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ভূমিকার বিষয়ে সুস্পষ্ট তথ্য উঠে এসেছে। আন্দোলন দমনে হত্যা, নির্যাতন, কারাবন্দি করা এবং অমানবিক কর্মকাণ্ড চালানোর মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার যুক্তিসংগত ভিত্তি ও প্রমাণিত তথ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অতিরিক্ত বলপ্রয়োগের পেছনে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি নির্দেশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত আন্দোলনে এক হাজার চারশ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ মৃত্যু হয়েছে গুলিতে এবং এর ৬০ শতাংশই ছিল ভারী অস্ত্রের গুলি, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়।