মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৪৪

শেয়ার

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিনি
ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন কংগ্রেসের কার্যকর পদক্ষেপ চান দেশটির ৭১ শতাংশ নাগরিক। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন মার্কিন নাগরিকদের একটি বড় অংশ। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

যুদ্ধ বন্ধে আইন চেয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের চার দিনব্যাপী জরিপটি সোমবার (৯ নভেম্বর) শেষ হয়। জরিপে অংশ নেয়া ৭১ শতাংশ মার্কিনি মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন পাস করা উচিত।

জরিপে দলীয় সমর্থকদের মতামতেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থক।

ট্রাম্পের জনপ্রিয়তায় বড় পতন

জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের হার কমে ৩২ শতাংশে নেমে এসেছে। এটি তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি।

গত সপ্তাহে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্র্যাটরা। ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবেই এই রাজনৈতিক পরিবর্তনকে দেখা হচ্ছে।