ইরানের যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে তাঁদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। বৈঠকটি বেশ কৌতূহলোদ্দীপক হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের আলোচনা হবে। ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টা চলছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভালো করছে বলেও দাবি করেন ট্রাম্প।
ইরানের স্থল ও নৌ সরবরাহ বন্ধের দাবি
ট্রাম্পের দাবি, ইরানের স্থল সরবরাহ রুট ব্যাহত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন আয়রন গেট কার্যকর রয়েছে। এর ফলে স্থলপথে কোনো সরবরাহ ইরানে প্রবেশ করতে পারছে না। একই সঙ্গে নৌ অবরোধের কারণে জলপথেও কোনো কিছু প্রবেশ করছে না বলে জানান তিনি।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্য ২১টি অর্থনীতি। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র রয়েছে। সদস্য অর্থনীতিগুলোর নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হন।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:







