শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব ঘোষণা করা হবে রবিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭

শেয়ার

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব ঘোষণা করা হবে রবিবার
ছবি সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, তা আগামী রবিবার ঘোষণা করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের ৬৭টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে। অন্যদিকে, ৪৬টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) এ তথ্য জানান প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

সরকার গঠনে অনিশ্চয়তার কথা জানালেন প্রেসিডেন্ট

আইজ্যাক হারজোগ বলেন, আলোচনার ফলাফল আপাতদৃষ্টিতে স্পষ্ট মনে হলেও রাজনৈতিক জোটগুলোর মধ্যে এবং জোটের অভ্যন্তরে পারস্পরিক আপত্তি রয়েছে। এ কারণে সরকার গঠনের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তিনি আরও বলেন, জোট গঠনের সম্ভাবনা যাচাই করতে দলীয় নেতাদের সঙ্গে পৃথকভাবে আরও আলোচনা করবেন। একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি নেতানিয়াহুর জোট

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইসরায়েলে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ইসরায়েলি আইন অনুযায়ী, সংসদীয় দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর নেসেটে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সক্ষমতা বিবেচনা করে প্রেসিডেন্ট একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেন।