যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির সিনেটর ক্রিস ভ্যান হলেন। একই সঙ্গে এ যুদ্ধের অর্থায়ন বন্ধে সরকারি তহবিল বরাদ্দ কমানোর দাবি জানিয়েছেন তিনি।
যুদ্ধ চালাতে নতুন অর্থ বরাদ্দে ডেমোক্র্যাটদের আপত্তির আহ্বান
দ্য লেভার পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান হলেন বলেন, আগামী ১১ ডিসেম্বরের পর ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কোনো অর্থ বরাদ্দের উদ্যোগে ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়া উচিত হবে না। গত সেপ্টেম্বরে কংগ্রেসে অনুমোদিত সরকারি তহবিলের মেয়াদ ওই দিন শেষ হওয়ার কথা।
তিনি বলেন, এটি একটি অবৈধ যুদ্ধ। করদাতাদের অর্থ যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে হবে।
শুমারকে সমর্থন দিতে শর্তের কথা জানালেন ভ্যান হলেন
এদিকে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সিনেটে দলের নেতা হিসেবে চাক শুমারকে পুনরায় সমর্থন দেওয়ার বিষয়ে এখনো সম্মতি জানাননি ভ্যান হলেন।
শুমারকে ওই পদে পুনর্বহালের আগে দলের উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রতিশ্রুতি আদায়ের দাবি জানিয়েছেন তিনি।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন:







