যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
ভিডিওতে ট্রাম্পকে ফেলা হলো বিপজ্জনক বর্জ্যের পাত্রে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দূতাবাসের অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলে একটি বড় ময়লার পাত্রে ফেলে দিচ্ছেন। পাত্রটির গায়ে লেখা রয়েছে বিপজ্জনক বর্জ্য।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় ভিডিওটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন লেখা হয়েছে। পাশাপাশি একটি হাসিমুখের ইমোজিও যুক্ত করা হয়।
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে হারিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় বিরোধী ডেমোক্র্যাটরা। এই ফলাফলের পরই ইরানি দূতাবাসের পক্ষ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুন:







