যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এতে ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও প্রভাব ফেলেছে
ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল বলে তাঁর মনে হয়। তবে ইরানের বিরুদ্ধে তাঁর নেওয়া পদক্ষেপের গুরুত্বও ভোটাররা বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের মতে, ভোটাররা সম্ভবত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ মেনে নিতে প্রস্তুত ছিলেন না।
এদিকে মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন:







