বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১২:১৭

শেয়ার

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
ছবি সংগৃহীত

আইওয়ায় অপ্রত্যাশিত জয়ের পাশাপাশি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনায় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে দলটি। নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটদের আসন বেড়েছে ছয়টি।

মিশিগান ও মিনেসোটায় নিজেদের দখলে থাকা দুটি আসন হারালেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার মতো আসন পেয়েছে ডেমোক্র্যাটরা।

টেক্সাস ও সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের জয়

টেক্সাসে ৩০ বছরের বেশি সময় ধরে অঙ্গরাজ্যব্যাপী কোনো নির্বাচনে জয় পায়নি ডেমোক্র্যাটরা। এবার সেই রাজ্যে দলটির প্রার্থী জেমস টালারিকো বড় ব্যবধানে হারিয়েছেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী কেন প্যাক্সটনকে।

সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ পরাজিত করেছেন রিপাবলিকান সিনেটর ডারলিন গ্রাহামকে। চলতি বছর তাঁর ভাই লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ডারলিনকে ওই আসনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন ট্রাম্প।

অন্যদিকে, ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন জয় পেয়েছেন। দুই বছর আগে এই আসনটি ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দখলে।

ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প

নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার রাতে ট্রাম্প জানিয়েছেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান। তবে প্রয়োজন হলে নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন তিনি।