মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ১৬:৪৩

শেয়ার

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত
ছবি সংগৃহীত

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের প্রস্তুতির সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের এক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

এভারেস্ট বেস ক্যাম্প এলাকায় সংঘর্ষ

সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার জানান, এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।

হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ার এক বিবৃতিতে জানায়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা কয়েকজন যাত্রীকে নিয়ে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন।

অন্যদিকে, ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিলেন না। সেটি শুধু পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

ট্রেকিংয়ের ভরা মৌসুমে দুর্ঘটনা

নেপালে বর্তমানে ট্রেকিংয়ের ভরা মৌসুম চলছে। এ সময় পর্বতারোহী ও পর্যটকদের যাতায়াতের জন্য এভারেস্ট অঞ্চলে নিয়মিত হেলিকপ্টার চলাচল করে। এমন ব্যস্ত মৌসুমের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল।