যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো ইচ্ছা নেই ইরানের। চাপ যতই আসুক, এ বিষয়ে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ।
রবিবার (১ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থান
পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সামরিক বাহিনীর অদম্য শক্তি এবং দৃঢ় মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখে দাঁড় করিয়েছে।
তিনি বলেন, ইরানের প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তি স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।
পরমাণু ইস্যুতে আলোচনায় অনাগ্রহ
নিকজাদ জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যত চাপই আসুক, পরমাণু ইস্যুতে আলোচনায় বসার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে দেওয়ার মতো কিছুই নেই বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, ইরান ইতোমধ্যে এ বিষয়ে আলোচনার জন্য প্রতিপক্ষকে যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
আরও পড়ুন:







