কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বঙ্গসেনা নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। শনিবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবং এ বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের দাবিতে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।
শিয়ালদহ থেকে মিছিল, বেগ বাগানে বাধা
বিক্ষোভকারীরা শনিবার শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু করেন। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বেগ বাগানের কাছে তাঁদের আটকে দেয়। পরে বিক্ষোভকারীরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
স্মারকলিপি নিতে রাজি হয়নি হাইকমিশন
শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে হাইকমিশনে স্মারকলিপি দিতে চান বিক্ষোভকারীরা। তবে হাইকমিশন কর্তৃপক্ষ তাঁদের প্রবেশের অনুমতি দেয়নি। পরে পুলিশ কর্মকর্তারা স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সেটি পুলিশের হাতে তুলে দেন। এরপর কিছুক্ষণ পর তাঁরা এলাকা ছেড়ে চলে যান।
বিক্ষোভকারীরা জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তাঁরা স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন।
আরও পড়ুন:







