শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামরিক প্রস্তুতি জোরদারের নির্দেশ
শত্রুপক্ষের সঙ্গে বড় ধরনের সংঘাত মোকাবিলায় বুদ্ধিদীপ্ত সামরিক প্রস্তুতিকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা অর্জনের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন খামেনি।
তিনি বলেন, শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে সেসব হামলার সমাপ্তির সময় ও শর্ত নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জনগণ।
ইরানের সামরিক তথ্যব্যবস্থা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সামরিক মতবাদ ও কৌশলের ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পদ লক্ষ্যবস্তু করার পরিকল্পনা
নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা।
খামেনির নির্দেশনার মধ্যে লক্ষ্যবস্তুর তালিকা বা টার্গেটস ব্যাংক হালনাগাদ করার বিষয়টিও রয়েছে। তাঁর বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্য সব ধরনের সম্পদ ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:







