হরমুজ প্রণালিতে একের পর এক তেলবাহী ট্যাংকারে হামলা এবং ইরানে নতুন করে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১৮ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান অপরিশোধিত তেলের বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে।
এর মধ্য দিয়ে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। শুধু চলতি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।
বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা
সম্প্রতি বিশ্বব্যাংক সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে চলতি বছর বিশ্ববাজারে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছর জ্বালানি খাতে বিশ্বব্যাপী ব্যয় গড়ে প্রায় এক-তৃতীয়াংশ বাড়তে পারে।
সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন:







