পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গরুর ক্ষতি করা হলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় শুভেন্দু অধিকারী বলেন, গোমাতার সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। গরুর বিরুদ্ধে কেউ যেন কোনো পদক্ষেপ না নেয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, গরুর ক্ষতি করা হলে তার চেয়ে খারাপ কেউ হবে না।
সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি
জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ স্থাপনা নিয়েও বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম ঠেকাতে সীমান্তসংলগ্ন এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না বলে জানান তিনি।
এ ছাড়া তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দেন বিজেপির এই নেতা। একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার কথাও বলেন তিনি।
আরও পড়ুন:







