যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের সামরিক পদক্ষেপ দেশটিকে আগের চেয়ে আরও দুর্বল করে তুলেছে। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরোতে এক ভোটার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনীতির পক্ষে ওবামা
ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র ছিল না উল্লেখ করে দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ওবামা। তিনি বলেন, তাঁর প্রশাসনের সময় ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি দেশটির পারমাণবিক কর্মসূচি সফলভাবে সীমিত করেছিল।
কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরে ওবামা বলেন, তাঁকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়নি। তিনি কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পথে এগিয়েছিলেন।
যুদ্ধের ক্ষয়ক্ষতি ও তেলের দাম বৃদ্ধি
যুদ্ধের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। এতে মার্কিন নাগরিক নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা দেশটিকে আরও দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
ওবামার দাবি, যুদ্ধের ফলে হরমুজ প্রণালীর ওপর ইরানের ভেটো ক্ষমতা তৈরি হয়েছে। এ কারণে তেলের দাম বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:







