বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৭:২০

শেয়ার

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬
ছবি সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের জরুরি সেবাবিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন জড়িত ছিল।

লাইনচ্যুত বগি, উদ্ধারকাজ চলছে

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। এতে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস, জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: ফার্স্টপোস্ট