মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ২১:৪৯

শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের অধিকার ও স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন মোজতবা খামেনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী পরিস্থিতি অবসানের আহ্বান

বৈঠকে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানের অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থার অবসান ঘটিয়ে দেশকে এই পরিস্থিতি থেকে বের করে আনার ওপরও জোর দেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বৈঠকের এসব তথ্য তুলে ধরা হয়েছে। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।