সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এ সময় শহর দুটিতে অবস্থানরত প্রবাসীসহ সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় সাইরেন বাজানো হয় এবং সবাইকে নিরাপত্তা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়।
হুমকির ধরন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য নেই
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাও স্পষ্ট নয়।
হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সতর্কতা
ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন এলাকায় একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটও হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
তবে মঙ্গলবার আভা ও নাজরানে জারি করা সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:







