মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

যুক্তরাষ্ট্র নয়, ইরান আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৮

শেয়ার

যুক্তরাষ্ট্র নয়, ইরান আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের একটি যুদ্ধবিরতি চুক্তিকে সময়ের অপচয় উল্লেখ করে সামরিক অভিযানের পক্ষে নিজের অবস্থান আরও জোরালো করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) মিসিসিপির করিন্থ শহরে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন।

যুদ্ধ শুরুর জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি, বরং ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছে। তাঁর দাবি, সামরিক পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল। তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও তিনি এ পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বলে জানান।

যুদ্ধবিরতিকে সময়ের অপচয় বললেন

যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, শুরু থেকেই তিনি এই ব্যবস্থা খুব একটা পছন্দ করেননি। তাঁর ভাষ্য, একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি করা হয়েছিল এবং পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। তবে তাঁর বিবেচনায়, ওই যুদ্ধবিরতি কেবল সময়ের অপচয় ছিল।

মার্কিন শহরে হামলার আশঙ্কা ট্রাম্পের

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপে আঘাত হানতে সক্ষম। তাঁর দাবি, অদূর ভবিষ্যতে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালানো সম্ভব হতো।

এ প্রসঙ্গে তিনি সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হামলার আশঙ্কার কথা উল্লেখ করেন।