সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার (২৬ অক্টোবর) জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াদে বাসিন্দাদের সতর্কবার্তা
ক্ষেপণাস্ত্র হামলার সময় সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রাজধানী রিয়াদের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করে। এ সময় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে রিয়াদের জন্য জারি করা সব জরুরি সতর্কতা প্রত্যাহার করে নেয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ছবি-ভিডিও প্রকাশ না করার আহ্বান
বিপদের আশঙ্কা কেটে যাওয়ার কথা জানিয়ে বেসামরিক জনগণকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলাসংক্রান্ত ছবি, ভিডিও ধারণ, তথ্য আদান-প্রদান ও প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:







