ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে অনুষ্ঠিত চিন্ময় অমৃত মহোৎসব বিশ্ব সম্মেলনের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ১৯৯৩ সালে প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিজের ভবিষ্যৎ কাজের জন্য চিন্ময়ানন্দের আশীর্বাদও প্রার্থনা করেন মোদি।
অবতারের সঙ্গে কথোপকথনে ১৯৯৩ সালে চিন্ময়ানন্দের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁর সঙ্গে দেখা হওয়া বড় সৌভাগ্যের বিষয়। বর্তমানে যেসব কাজ করতে চান, সেগুলোর জন্য চিন্ময়ানন্দের আশীর্বাদ চান তিনি।
অবতারের বার্তা, ভারত আপনার সঙ্গে আছে
অনুষ্ঠানে চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতার প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখে আনন্দ প্রকাশ করে এবং তাঁর প্রতি সমর্থন জানায়। অবতারটি বলে, ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোদি আয়োজনটিকে অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। সাধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এটি তাঁর জন্য ভিন্ন ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং সাধুদের আশীর্বাদ পাওয়ার উপলক্ষ।
মোদি বলেন, চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি চিন্ময় বিচারের প্রতিনিধিত্ব করে।
প্রযুক্তিতে জীবন্ত হয়ে উঠল স্মৃতির অভিজ্ঞতা
হলোগ্রাফিক অবতারের মাধ্যমে প্রয়াত চিন্ময়ানন্দের উপস্থিতি অনুভব করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মোদি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রযুক্তির ব্যবহার অভিজ্ঞতাটিকে আরও জীবন্ত করে তুলেছে। হলোগ্রামের মাধ্যমে চিন্ময়ানন্দের দিব্য উপস্থিতি দেখে তাঁর মনে হয়েছে, যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন তিনি।
আরও পড়ুন:







