শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

বিক্ষোভ ঘিরে ইতালিতে ১৫০ বাড়িতে পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৮:৩১

শেয়ার

বিক্ষোভ ঘিরে ইতালিতে ১৫০ বাড়িতে পুলিশের অভিযান
ছবি সংগৃহীত

নতুন করে বড় ধরনের বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় ইতালির মিলানসহ একাধিক শহরে ১৫০টি বাড়িতে একযোগে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভের নামে সহিংসতার পরিকল্পনার অভিযোগে ৫১ জন অপ্রাপ্তবয়স্কসহ একাধিক সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

১৭ অক্টোবর মুভমেন্টের ব্যানারে শনিবার বিকেলে মিলান, তুরিন, রোম, বোলোনিয়া ও নেপলসসহ ইতালির বিভিন্ন ছোট-বড় শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিত্যপণ্যের উচ্চমূল্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে মিলান শহরের প্রাণকেন্দ্রে মুখে কাপড় বাঁধা একদল যুবক দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়।

গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি এবং নতুন করে গোলযোগের আশঙ্কায় মিলান ও নেপলসসহ বিভিন্ন শহরের অনেক ব্যবসায়ী তাঁদের দোকানপাটের জানালা কাঠের তক্তা দিয়ে ঢেকে সুরক্ষার ব্যবস্থা করেছেন।