শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১০:২৪

শেয়ার

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সৌদি আরব
ছবি সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলার ঘটনার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তার হুমকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আবহা ও পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায়ও জরুরি সতর্কবার্তা প্রচার করা হয়েছিল। পরে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথক বার্তায় ওই এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।

আক্রান্ত এলাকাগুলোতে অপ্রয়োজনীয় জটলা না করতে এবং কোনো ধরনের ভিডিও বা ছবি ধারণ করা থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা