সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন পাওয়া তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় দেশটির একজন নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত আটজনের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। বিমানবন্দর এলাকায় সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম চলছে।
এদিকে, বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। বিমান চলাচলসহ সেখানকার সব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
আরও পড়ুন:







