মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

মধ্যপ্রাচ্যের ১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৮:০৪

শেয়ার

মধ্যপ্রাচ্যের ১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা
ছবি সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের ১২টি দেশ ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর পক্ষ থেকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রধানরা স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার কারণে আপাতত এসব দেশ ভ্রমণ থেকে মার্কিন নাগরিকদের নিরুৎসাহিত করা হচ্ছে। ইয়েমেনের হুতি বাহিনী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, শত্রুতা দ্রুত তাৎক্ষণিক সংঘাতপূর্ণ এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এ কারণে নাগরিকদের আগাম জরুরি পরিকল্পনা বা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। এসব স্থাপনার মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থাও রয়েছে।

সূত্র: ইউরো নিউজ