সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত চার, ইম্ফলে বিক্ষোভে অচলাবস্থা ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে; মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা করছে সিজেপি: শুভেন্দু ফ্রান্সে সহিংসতার দায় নিয়ে পদত্যাগ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সত্যিই কি 'ধর্ম যার যার, উৎসব সবার' হওয়া সম্ভব? নতুন পে-স্কেল চালু হলেও আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা ইশরাককে কেন মাদকের বিরুদ্ধে অস্ত্র হাতে নামতে হলো, প্রশ্ন হাসনাতের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিলো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা করছে সিজেপি: শুভেন্দু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৮:৪৬

শেয়ার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা করছে সিজেপি: শুভেন্দু
ছবি সংগৃহীত

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের ক্লাবে দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজার মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়। কাঁথিতে নিজের ক্লাবে পূজা দেন শুভেন্দু অধিকারী। পুষ্পাঞ্জলি দেওয়ার পর সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

নিজের ধর্মীয় বিশ্বাস ও পূজায় অংশগ্রহণ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, তিনি কমিউনিস্ট বা নাস্তিক নন, জামায়াতেরও কেউ নন। তিনি হিন্দু পরিবারের সন্তান ও সনাতন ধর্মাবলম্বী। প্রতিবছরই তিনি পূজা করেন। তাঁর বয়স ৫৬ বছর এবং প্রায় ৫০ বছর ধরে তিনি এ রীতি পালন করছেন বলে জানান। তাঁর ভাষ্য, সনাতন ধর্মাবলম্বী হিসেবে এটি তাঁর কর্তব্য ও বিশ্বাসের বিষয়। বিষয়টি ব্যক্তিগত এবং মুখ্যমন্ত্রী পদ বা দায়িত্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বামপন্থীদের সমালোচনা করে তিনি বলেন, কমিউনিস্টরা পুষ্পাঞ্জলি দেন না, চরণামৃত পান করেন না, হাতে ডোর বাঁধেন না এবং কপালে টিকা লাগান না। এ ধরনের লোকজনের বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

সিজেপির সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, আরশোলা ও ছারপোকার সঙ্গে তুলনা করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাঁর অভিযোগ, সিজেপি গোটা ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরি করতে চাইছে। এদের যেকোনোভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এদিকে, চোরবাগানের পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহতের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী জানান, ওই ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি অন্যান্য পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থাও নজরদারিতে রাখা হচ্ছে।



আরও পড়ুন: