রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২৩:৪৫

শেয়ার

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার আওতাধীন চোরবাগান সর্বজনীন পূজা প্যান্ডেলের বের হওয়ার গেটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পদদলনের ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ভারী বৃষ্টির কারণে প্যান্ডেলের ভেতরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমেছিল। একপর্যায়ে ভিড়ের চাপে অনেকে পদদলিত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ১৭ জনের মৃত্যুর পর নিরাপত্তার স্বার্থে প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বার্তা সংস্থা এএনআইকে জানান, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁদের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, প্যান্ডেলে প্রবেশের গেটটি বেশ সরু ছিল। বের হওয়ার গেটটিও ছিল সংকীর্ণ। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। তাঁর মেয়ে ও নাতি এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

ঘটনার পর পরিস্থিতি দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যদের সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।