শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ২ কার্তিক, ১৪৩৩

ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৪:৪৪

শেয়ার

ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (১৭ অক্টোবর) এ আদেশ দেন আদালত। আগামী ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব দিল্লির প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এ পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত আদেশের অপেক্ষা করা হচ্ছে।

বিকাশ সংস্কৃত্যায়ন নামের এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিজেপি আইটি সেল পার্ট ২ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছিলেন।

সাধারণত জার্মানি বা অস্ট্রিয়ায় বসবাসকারী ধ্রুব রাঠি বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রধান নির্বাচন কমিশনার এবং বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিরুদ্ধে আয়োজিত ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিতে তিনি দেশটিতে এসেছেন।

এর আগে গত ১২ অক্টোবর হরিয়ানার গুরুগ্রামে ধ্রুব রাঠির ঠিকানায় আদালতের সমন পাঠানো হয়েছিল। তবে সমন কার্যকর না হওয়ায় আদালত শুনানির তারিখ এগিয়ে এনে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির পদক্ষেপ নেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস