বৃহস্পতিবার

১৫ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২১:৪৯

শেয়ার

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ছবি সংগৃহীত

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে দেশটির প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি ও মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ইয়েমেন সরকার।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি জানান, এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।

এর আগে বৃহস্পতিবার প্রাসাদের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছিলেন আলজাজিরার সংবাদদাতারা।

তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।