ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আশুতোষ রাঙ্কা নিজের এক্স হ্যান্ডলে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি, সৌরভ দাস ও অজিঙ্ক শিন্ডে যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করছেন। সেখানে ঢুকে তাঁরা জাতীয় পতাকা মেলে ধরেন। পরে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন এবং আটক করেন।
যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ বা ধরনা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার এ সিদ্ধান্ত জানানো হয়।
যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভ-সমাবেশের জন্য তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ এবং পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি ময়দান।
এ বিষয়ে নির্দেশিকা জারি করে দিল্লি পুলিশ জানিয়েছে, এখন থেকে বিক্ষোভ করতে হলে নির্ধারিত তিনটি স্থানের যেকোনো একটি বেছে নিতে হবে। এর ফলে মধ্য দিল্লির কোথাও বিক্ষোভের অনুমতি থাকছে না।
আরও পড়ুন:







