রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর

পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ১৮:৫০

শেয়ার

পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১৫ শিশুসহ অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন।

রবিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বিবৃতির বরাতে এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— প্রায় ৩৫০ অভিবাসী নিয়ে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে একটি নৌকা রওনা হয়েছিল। নৌকাটি গত ৮ ও ৯ অক্টোবর মধ্যরাতে জিবুতির ওবক শহরের উত্তরে গুহেরে উপকূলের কাছে ডুবে যায়। উদ্ধার হওয়া ১০৯ মরদেহের মধ্যে ৫২ পুরুষ, ৪২ নারী এবং ১৫টি শিশু রয়েছে।

নিহত শিশুদের মধ্যে ৯ কন্যাশিশু ও ছয়জন ছেলেশিশু। বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনার ভিত্তিতে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

নৌকাডুবির পর ৮০ এর বেশি মানুষকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে এ বিষয়ে ইথিওপিয়া সরকারের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্ডার কোয়াশাক বলেন, ‘এটি হৃদয়বিদারক ঘটনা। বেঁচে যাওয়া ব্যক্তি এবং পরিজন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। অর্থনৈতিক কারণে অনেকে বাব-এল মান্দেব প্রণালি পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যান। এই অভিবাসন রুট কতটা বিপজ্জনক, এই দুর্ঘটনা তারই প্রমাণ।'

জিবুতি কর্তৃপক্ষের সঙ্গে আইওএম-এর দলগুলো দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে বলেও জানানো হয়।

আইওএম জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র সামরিক অস্থিতিশীলতা বাড়ছে। দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেঁচে থাকার তাগিদে বহু মানুষ প্রতিবছর এই বিপজ্জনক সমুদ্রযাত্রা বেছে নিচ্ছেন।