শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিদিন মিছিলের ঘোষণা সিজেপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২২:৩১

শেয়ার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিদিন মিছিলের ঘোষণা সিজেপির
ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন দিল্লির যন্তরমন্তরের দিকে মিছিল করা হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। তবে পুলিশি বাধায় তারা সেখানে যেতে পারেননি। এ সময় কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়।

ককরোচ পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল করা হবে।

ভারতীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হবে। আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শনিবার সকালে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।