শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২১:১২

শেয়ার

দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা
ছবি সংগৃহীত

অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়েছিল। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি।

পোস্টে নেহা বোরা জানান, পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে তিনি সেটি ফেরত পেয়েছেন। থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নেহা বোরা। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন চলছে।

শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে নেহা বোরাসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।