শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

যন্তর মন্তরে যাওয়ার পথে আটক অরবিন্দ কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৭:৪৯

শেয়ার

যন্তর মন্তরে যাওয়ার পথে আটক অরবিন্দ কেজরিওয়াল
ছবি সংগৃহীত

আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লির লোধি এস্টেটে নিজ বাড়ির বাইরে থেকে তাকে আটক করা হয়।

এর আগে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটক করে পুলিশ। দিল্লি হাট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় নেহা বোরা, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে আটক করা হয়।

এ ছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লিতে নিজের বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালনকালে তাকে আটক করা হয়।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। যন্তর মন্তরে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতির সময় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকসহ সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।