শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৭:৩৫

শেয়ার

দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার
ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে তাকে আটক করা হয়। মানিক সরকার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই–এমের নেতা।

বিক্ষোভের আগে আটক সিজেপি নেতারা

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করার কথা ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মী ও সমর্থকদের। বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে অভিজিৎ দিপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে। তাকে একটি পুলিশ বাসে রাখা হলে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রাখেন।

এ ছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করেছে পুলিশ।

সূত্র: দ্য হিন্দু