শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ১৫:৩৫

শেয়ার

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
ছবি; সংগৃহীত

এ বছর বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। সুইডেনের দ্য নোবেল অ্যাসেম্বলি আন্তর্জাতিক শান্তির মঞ্চে তাঁর দীর্ঘ সংগ্রাম ও নিবেদিতপ্রাণ ভূমিকা বিবেচনা করে এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করে।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তার নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটি জানিয়েছে, শান্তি ও আন্তর্জাতিক আইনকে এগিয়ে নেয়ার প্রচেষ্টার কারণে তাকে সম্মানজনক এ পুরস্কার দেয়া হয়েছে।

কমিটি আরও জানিয়েছে, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যাকারীরা যেন বিচারের মুখোমুখি হয় সেটি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাভেনথাম।

দক্ষিণ আফ্রিকায় যখন বর্ণ বৈষম্য চলছিল তখন ডারবানে ভারতীয় বংশোদ্ভূত তামিল পরিবারে জন্ম হয় নাভেনথামের। তিনি পরবর্তীতে আইনজীবী ও আইনি ক্ষেত্রে অগ্রদূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

হরমুজে নিয়ম না মানা জাহাজকে প্রতি রাতেই শাস্তি দিচ্ছে ইরান: আইআরজিসি

কলকাতা হাইকোর্ট / সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না

তিনি সমাজে থাকা অবকাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেন এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় বর্ণবাদবিরোধী নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্যদের পক্ষে আইনি লড়াই করেছেন জীবনের শুরুতে। এরপর বিচারক হিসেবে কাজ করেছেন বিশ্বের গুরুত্বপূর্ণ সব আদালতে।

এরআগে গত বছর শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ জাই। তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোটব্লাট।