শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

হুথিদের হামলায় চার জন নিহতের খবর নিশ্চিত করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ১৫:১০

শেয়ার

হুথিদের হামলায় চার জন নিহতের খবর নিশ্চিত করল সৌদি আরব
ছবি; সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি পৃথক হামলায় তিন সৌদি নাগরিকসহ মোট চারজন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক সামান্য থেকে গুরুতরভাবে আহত হয়েছেন।

প্রথম হামলাটি বিমানবন্দর প্রাঙ্গণ লক্ষ্য করে পরিচালিত হয় এবং দ্বিতীয় হামলাটি সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আঘাত হানে।

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’ নিশ্চিত করেছে, বৃহস্পতিবারের এই হামলায় তাদের এক কর্মী প্রাণ হারিয়েছেন এবং রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদিয়া কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, আক্রান্ত উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিল না। হামলার পর বৃহস্পতিবারই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং বিমান চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।