সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
অযত্ন আর অবহেলায় বিলুপ্তির পথে পঞ্চগড়ের জমিদারবাড়ী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার আশঙ্কা, টঙ্গীতে বিএনপির মোটরসাইকেল মহড়া গাজীপুরে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ছাত্র হত্যা মামলায় প্রচার প্রকাশনা লীগের সভাপতি আবুল গ্রেপ্তার, চার দিনের রিমান্ড মঞ্জুর গাজীপুরে ‘হকিস্টিক লেডি’ খ্যাত কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তানিয়া তাপসী গ্রেপ্তার

সেনা পাঠাবে না, সৌদিকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ১২:৪০

শেয়ার

সেনা পাঠাবে না, সৌদিকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় সহায়তার বিষয়টি তুরস্ক বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে আঙ্কারায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী অনিতা অরবানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, আঙ্কারা কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না।

বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়, যার অধীনে যেকোনো এক সদস্য দেশের ওপর হামলাকে সকলের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়। সোমবার দেশগুলো তাদের যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন এবং সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের বিষয়ে একমত প্রকাশ করে।

হাকান ফিদান জোর দিয়ে বলেন, এটি একটি আত্মরক্ষা মূলক চুক্তি এবং তুরস্ক কোনো দেশের ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য সেনা পাঠাবে না। তিনি জানান, বিমান প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ এবং প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রগুলোতে আঙ্কারা ও ইসলামাবাদ কীভাবে ভূমিকা রাখতে পারে তা সামরিক প্রতিনিধি দল মূল্যায়ন করছে।

তুর্কি কর্মকর্তারা জানান, যৌথ প্রতিরক্ষা চুক্তিটি এখনো তুর্কি সংসদে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হওয়ায় এই মুহূর্তে দ্বিপক্ষীয় ভিত্তিতে মূলত প্রতিরক্ষামূলক ও প্রযুক্তিগত সহায়তা পাঠানো হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, চুক্তিটি যত দ্রুত সম্ভব অনুমোদনের জন্য সংসদে পেশ করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নেটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী ও শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের অধিকারী তুরস্ক হুথি হামলার নিন্দা জানিয়ে লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিতে সম্মতি দিয়েছে।