যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে আর কোনো নতুন হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।
ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না জানিয়ে ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে। তাঁর দাবি, অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই ইরান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পাশাপাশি ইরানের ওপর অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।
হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল প্রবাহিত হচ্ছে দাবি করে ট্রাম্প বলেন, শুধু গত রাতেই এ প্রণালি দিয়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল প্রবাহিত হয়েছে। এর এক ব্যারেল তেলও ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালানো হবে না।
আরও পড়ুন:







